ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

আপডেট: ০৭:৫৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

91352_Lashস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর দারুস সালাম, দক্ষিণখান ও বনানী এলাকায় পৃথক ঘটনায় নারীসহ তিনজনের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতের এসব ঘটনায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) আমানুল্লাহ উইমেননিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রথম কলোনি এলাকায় হাদিসউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিদ্যুৎ সংযুক্ত হয়ে যাওয়া একটি লোহার দরজার সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণখানের একটি বাসায় বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন সায়মা খাতুন (২৪) নামে এক পোষাকশ্রমিক। তিনি স্থানীয় বাসিন্দা সাত্তার আলীর মেয়ে। দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) সাজেদুল করিম সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মধ্য ফায়দাবাদের বাসা থেকে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নেওয়া পোষাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর বনানী রেলগেট এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা যান আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

এই বিভাগের জনপ্রিয়