রাজধানীতে ফের গৃহবধূ গণধর্ষণ
আপডেট: ০১:২৩ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে ফের ঘটেছে গণধর্ষণের ঘটনা। এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর সবুজবাগে।
আজ শুক্রবার তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পুলিশ।
ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার রাতে আনুমানিক ১২টার দিকে সবুজবাগ ‘এলাকার চিহ্নিত বখাটে’ খোকন, লিটন, মনির, কবির, মেহেদিসহ ১০ জন তার বাসায় আসেন। তখন তিনি ও তার স্বামী বাসায় ছিলেন। ওই ব্যক্তিরা বাসায় এসে জানতে চান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কি না?
ওই নারী বলেন, স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পর তারা কাবিননামা দেখাতে বলেন। কিন্তু তখন বাসায় কাবিননামা না থাকায় তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।ওই নারীর ভাষ্য, টাকা দিতে না পারায় প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। এরপর মুখ চেপে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে গণধর্ষণ করেন তারা। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি লোকমান উইমেননিউজকে বলেন, গতকাল রাতে ওই নারী থানার এসে মামলা করেন। এরপর আজ ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হবে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











