রাজধানীতে বোনের উত্ত্যক্তকারী খুন করলো ভাইকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার
রাজধানীতে বোনের উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে ভাই খুন হলেন। শ্যামপুরে বাঁশপট্টি এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন ভাই শেখ পাভেল ইসলাম (২২)।
উত্ত্যক্তকারীর ছুরির আঘাতে আহত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান পাভেল। পাভেলের বাসা শ্যামপুরের জুরাইন এলাকার মাজার গেটে।
পাভেলের বন্ধু বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ওই এলাকায় তুহিন নামে একজন পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। অনেকবার বলার পরও সে এমন করেই যাচ্ছিল। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে একাধিকবার। কিন্তু তুহিনকে থামানো যায়নি।
তিনি বলেন, তুহিন গতকাল শনিবারও পাভেলের বোনকে উত্ত্যক্ত করে। এরপর সন্ধ্যায় জুরাইনে তুহিনকে চড়-থাপ্পড় মারে পাভেল। রাত ১০টার দিকে তুহিন আরও ৫/৬ জনকে নিয়ে এসে বাঁশপট্টি এলাকায় পাভেলকে ছুরি দিয়ে আঘাত করে।
জানান যায়, পরে আহত অবস্থায় সেখান থেকে পাভেলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকালে সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত পাভেল আজ সকালে মারা গেছেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার