রাজধানীতে ভ্যাপসা গরম থাকবে আরও ৪-৫ দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৩ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
গত কয়েক দিনে বৃষ্টির তোড়জোড় কম থাকায় বাতাসে জমেছে জলীয় বাষ্প। দিনে তো বটেই, রাতেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এর মধ্যে বিদ্যুৎ চলে গেলে ঘরে না থেকে বারান্দায় বসে থাকছেন অনেকেই।
শনিবার বিকেল ৫টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ; যা একই সময়ে চট্টগ্রামে ৭৪, রংপুরে ৮৫, ময়মনসিংহে ৭৫, সিলেটে ৭৯, খুলনায় ৮০ এবং বরিশালে ৭৪ শতাংশ দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দেশজুড়ে গড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ থেকে ৮৫ শতাংশ।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘বর্তমানে দক্ষিণমুখী বাতাস বইছে। বৃষ্টি না থাকায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। শরীর ঘামলেও সেই ঘাম সহজে শুকাচ্ছে না।
তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি দুই থেকে তিন ডিগ্রি বেশি হচ্ছে।’ তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি তীব্র হচ্ছে। এ পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন থাকতে পারে বলে সমকালকে জানালেন এই আবহাওয়াবিদ।
আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানালেন, বর্ষাকালে টানা বৃষ্টি না হলে গরমের অনুভূতি বেড়ে যায়। আবার পরিবেশে সুপ্ত তাপ থেকে যায় বলে বৃষ্টি হলেও অনেক সময় তাপমাত্রা দ্রুত কমে না; বরং গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।
তিনি বলেন, ‘দিনের বেলায় বাতাসের আর্দ্রতা ৬০ শতাংশের বেশি হলে তা গরমের অনুভূতি বাড়াতে ভূমিকা রাখে। বর্তমানে বাতাসের গতিও তুলনামূলক কম। ফলে পরিবেশের তাপ ও জলীয় বাষ্প দ্রুত সরে যেতে পারছে না। তাতে গরমের অস্বস্তি আরও তীব্র হচ্ছে।’ ড. মল্লিকের মতে, ‘জ্বালানি পোড়ানো, ডিজেল, রেফ্রিজারেটর, এয়ার কুলিংসহ নগরজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেও ঢাকার পরিবেশে তাপ জমছে। এর সঙ্গে দক্ষিণ এশিয়ায় তুলনামূলক কম বৃষ্টিপাতের প্রভাব যুক্ত হয়েছে।’
তবে দেশের সব বিভাগেই বৃষ্টির দেখা মিলবে বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার বিকেল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর এসেছে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল






