ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১১:৫৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, হয়েছে বজ্রপাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানী ঢাকায় দিনভর তীব্র গরমের পর গভীররাতে মুষলধারে বৃষ্টি নেমেছে। এ সময় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হয়েছে বজ্রপাতও । আজ বৃহস্পতিবার ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। থেমে থেকে তা ঘণ্টার মতো স্থায়ী হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, বৃহস্পতিবার সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিকে উপকূলে বেশি বৃষ্টি হবে। এরপর উত্তরাঞ্চলেও ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর বিরাজমান মৃদু তাপপ্রবাহ অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে।