ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:৩৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম আফিয়া সারিকা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
 

রোববার বিকালে চৌধুরীপাড়া বি ব্লকের ৩৮৯/বি নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের ধারণা, প্রেম সংক্রান্ত কোনো কারণে সারিকা গলায় ফাঁস দিয়েছে।

 
জানা যায়, সারিকার বাবার নাম নুরুল আমিন। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ভেজপাড়া গ্রামে। বাবা-মা ও তিন বোন মিলে তারা খিলগাঁওয়ের ওই বাসার পাঁচ তলায় ভাড়া থাকতেন।
 
 
সারিকার বাবা নুরুল আমিন জানান, সারিকা ঢাবির মার্কেটিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
বিকালে মেয়ে ও তিনি বাসায় ছিলেন। এ সময় পাশের রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সারিকা। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে পরে ঢামেকে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।