ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:২১:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৫৭ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

রাজধানীর মিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রূপনগরে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে প্রতিবেশি সিদ্দিক (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। 

অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে আসেন বাবা।
 
শিশুটির বাবার বলেন, রোববার দুপুর দেড়টার দিকে বস্তিতে শিশুটি একা ছিল। এ সময় মো. সিদ্দিক নামের এক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে অন্য প্রতিবেশিরা এগিয়ে যান। সিদ্দিককে আটক করে তারা পুলিশে দেন। 
 
এ ঘটনায় শিশুটির বাবা রূপনগর থানায় একটি মামালা দায়ের করেছেন।