ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১০:৫২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০

রাজধানীর খিলগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ এএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে মারিয়াম ইমতিয়াজ অধরা নামে ১৩ বছরের এক স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ার একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

বাবা-মায়ের সঙ্গে নন্দিপাড়ার ওই বাড়িতে নিজেদের ফ্ল্যাটে থাকতো অধরা। বনশ্রী মডেল হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। তিন ভাই-বোনের মধ্যে অধরা সবার বড়।

অধরার চাচা আহসান হাবিব অপু জানান, নিজের রুমের দরজা বন্ধ করে ফাঁস দেয় অধরা। বিষয়টি টের পেয়ে রুমের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন জানান, ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। প্রেমঘটিত কোনো কারণে সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।