রাজধানীর বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (৬ এপ্রিল) বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের আসতে সময় লাগায় মেট্রো রেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। সিটি কর্পোরেশনের একটি পানির গাড়ি সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই ৪টি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা বন্ধ ও যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











