ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৭:০২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা রাত ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার পাঁচতলা ভবনের পাচতলায় একটি কর্কশিট এবং হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটে’।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস খবর সংবাদ পেয়ে ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কুর্মিটোলা এবং বারিধারা ফায়ার স্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’