রাজধানীসহ সারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর, গোপালগঞ্জসহ সারাদেশের পাঁচ জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বৃহস্পতিবার সকালে সমকালকে এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও পিকআপে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জাজিরার শরিয়তপুরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়।
এর আগে ঢাকাসহ সারাদেশে গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








