রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও সার্বজনীন নয়
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়লেও দলগুলোর কমিটিতে যে সংখ্যায় নারী সদস্য রাখার বাধ্য-বাধকতা রয়েছে তা এখনো পূরণ করতে পারেনি কোনও দলই। তাই বলে নারীরা রাজনীতিতে থেমে নেই। নির্দিষ্ট কয়েকটি দল ছাড়া বড় বড় দলগুলোতে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নারী রাজনীতিবিদরা সাফল্যের পরিচয় দিচ্ছেন।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমস্ত পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ২০২০ সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ, বিএনপির মতো দলে নারীদের অংশগ্রহণ আগের থেকে বাড়লেও কুড়ি শতাংশের ওপরে কোনো রাজনৈতিক দলেই নারী সদস্য নেই। সবেচেয়ে মন্দা অবস্থা ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর। এসব দলগুলোতে নারী সদস্য তো নেই। উল্টো দলগুলো নারীর ক্ষমতায়নের ব্যাপারেই সম্মত নয়। তারা মনে করেন নারীরা পুরুষের সহযোগী। সভা সমাবেশে তাদের যাওয়ার দরকার নেই।
দেশে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী ধর্মভিত্তিক দল ১১টি। এদের মধ্যে এমন দলও আছে যাদের কেন্দ্রীয় বা তৃণমূলের কোনো কমিটিতেই কোনো নারী সদস্য নেই।
এমতাবস্থায় সব দলে নারীরা অংশগ্রহণ নিশ্চিত না হলেও তারা থেমে নেই। নারীরা এগিয়ে যাচ্ছেন। এরকমই একজন শেরপুরের সক্রিয় রাজনৈতিক কর্মী এডভোকেট ফারহানা পারভীন মুন্নী। তিনি বলেন,এখন নারীরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। সাংগঠনিকভাবে একজন নারী দক্ষ হলে রাজনীতিতে অনেকদূর আগানো সম্ভব বলে মনে করেন তিনি। এ ব্যাপারে দলের নেতাকর্মীরাও সর্বাত্বক সহযোগিতা করে বলে জানান তিনি।
ফারহানা পারভীন এডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করলেও ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে শেরপুর যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক তিনি। তৃণমূল পর্যায়ে নারীদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, আমাদের দলে তৃণমূল পর্যায়েও অনেক নারীরা সক্রিয়। তারাই নারীদের সংগঠনগুলো টিকিয়ে রেখেছে। দিনকে দিন নারীর অংশগ্রহণ বাড়বে বৈকি কমবে না। বিষয়টি সহজ না হলেও নারীরা রাজনীতিতে কখনও আর পিছিয়ে আসবেনা বলে মনে করেন তিনি।
রাজনীতিতে নারীর সাফল্যের প্রমাণ পাওয়া গেছে জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে। এমনকি আগামী নির্বাচনেও অনেক নারী রাজনীতিবিদরা সরাসরি নির্বাচন করবেন। যে কোন দলের কেন্দ্রীয় পর্যায়ে নারীর সম্পৃক্ততা যত বেশি হবে ঐ দলের তৃণমূল পর্যায়ে নারীরা তত বেশি সংগঠিত হবেন। যদি নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব প্রত্যেক দলে নিশ্চিত করা যায় তাহলে দেশের রাজনীতিতে নারীদের সাফল্যের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে ক্ষেত্রে বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সার্বজনীন হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


