রাজনৈতিক প্রচার বন্ধ করতে যাচ্ছে ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক-কে আর রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে শীঘ্রই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকের উপার্জন নিয়ে বৈঠকে জুকারবার্গ জানান যে, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক গ্রুপ রয়েছে যাদেরকে তিনি রাখতে চান না। এমনকি তারা (ফেসবুকের) নীতি লঙ্ঘন না করলেও। ফেসবুক নিউজ ফিডে রাজনৈতিক বিষয়বস্তুর পরিমাণ হ্রাস করবে।
সংস্থাটি এখন এই পদক্ষেপ নেয়ার সর্বোত্তম উপায় নিয়ে কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, ফেসবুক এবার এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের কাছে নাগরিক এবং রাজনৈতিক দলগুলির সুপারিশ করবে না।
গোটা বিশ্বে অন্যতম প্রধান জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার শীর্ষে রয়েছে ফেসবুক। সামাজিক এই যোগাযোগের মাধ্যম গোটা বিশ্বকে এক ছাতার তলায় দাঁড় করিয়েছে। তবে ফেসবুক-এর প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজেদের কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলি, এমনই অভিযোগ তোলা হয় বিভিন্ন মহল থেকে।
গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে সহিংস হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে সমর্থকদেরকে উস্কানি দেয়ার অভিযোগ উঠার পরে ফেসবুকে রাজনৈতিক প্রচার বড়সড় বিতর্ক তৈরি করেছিল। বিতর্ক বাড়তেই ফেসবুকের পক্ষ থেকে সেই সময় জানানো হয়েছিল, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক দলগুলির সুপারিশ বন্ধ করতে পদক্ষেপ করা হবে।
সে ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অশান্তির জেরেও সোশ্যাল মিডিয়া ফেসবুককে কাঠগড়ায় তোলা হয়েছে। ডেমোক্র্যাটিক সিনেটর এড মার্কি ফেসবুক প্রধান জুকারবার্গকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি জনিয়েছিলেন, ফেসবুক তার প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলির সুপারিশ বন্ধ করতে ব্যর্থ হয়েছিল। তিনি ফেসবুকের গোষ্ঠীগুলোকে ‘ঘৃণার জন্য প্রজননকারী দল’ বলেও চিঠিতে উল্লেখ করেছেন।
তুমুল বিতর্ক তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে ফেসবুক। তার পরিপ্রেক্ষিতেই ফেসবুকের বর্তমান নিউজ ফিডে রাজনৈতিক প্রচারণা বন্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেন সংস্থাটির কর্ণধার মার্ক জুকেরবার্গ। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








