রাজপথে থাকবে আ.লীগ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
শোকের মাস উপলক্ষে আজ থেকে পুরো মাসজুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দেশের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি জেলা, মহানগর ও থানা সদরে আজ সমাবেশ করবে দলটি।
শনিবার (৩ আগস্ট) জেলা পর্যায়ের নেতাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্ষমতাসীন দলটি।
জানা গেছে, সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি-৩২-এর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। সেই সঙ্গে তাদের শক্তি দেখাতে শোক মিছিলে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবে দলটি।
শনিবার এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলটি শুক্রবার ও শনিবারের জন্য কর্মসূচি নির্ধারণ করেছিল। কিন্তু কোনো সংঘাত চায় না বলে সেসব কর্মসূচি এড়িয়ে গেছে।’
আরও পড়ুন
বিএনপির বিভিন্ন পর্যায়ে সমন্বয়ক নিয়োগ
কাদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হয়েছে। আন্দোলন এখন তৃতীয়পক্ষের হাতে, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেবো না।’
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও এখন বিএনপি-জামায়াত জোট এই সরকার উৎখাতের চেষ্টা করছে। বিএনপি-জামায়াত কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে। শেখ হাসিনা সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’
তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং অভিযোগ করেন যে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



