রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ৪ ফেব্রুয়ারি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভাগীয় পর্যায়ের সমাবেশের ধারাবাহিকতায় রাজশাহীতে জনসভা হবে আগামী ৪ ফেব্রুয়ারি। জনসভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা রয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।
সভাপতিমণ্ডলীর ওই বৈঠক সূত্রে জানা যায়, রাজশাহীর জনসভা সফল করতে বিভাগের পাঁচ সাংগঠনিক ইউনিটের বর্ধিত সভা হবে ৮ জানুয়ারি। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর ও জেলা, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সূত্রমতে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে গঠিত নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভায় জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারে প্রেসিডিয়াম সদস্যদের দিকনির্দেশনা দেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এদিন সভায় অংশ গ্রহণ করেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ১৭ সদস্য। তারা হলেন— বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন। রাজশাহীতে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











