রাতে যাত্রাবাড়ী, উত্তরায় তিন বাসে, বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে এসব আগুনের ঘটনা ঘটে।
এ ছাড়া সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং দুইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। আজ ভোর চারটার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস বলছে, কাজলায় টোল প্লাজার কাছে রাইদা পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য ঘটনাগুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, যে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে, সেগুলোয় কোনো যাত্রী ছিল না। বাসগুলো পার্কিং করা ছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে গতকাল সোমবার দিন ও রাতে ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। গতকাল রাজধানীতে বাস পোড়ানো হয়েছে তিনটি। বিভিন্ন জায়গায় ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








