ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৪৮:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাতে সেলফোন বিছানায় নিয়ে ঘুমাবেন না!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাতে মোবাইল ফোন বিছানায় রেখেই ঘুমিয়ে পড়েন অনেকেই। কিন্তু এর পরিণামে কত বড় সর্বনাশ হতে পারে, আপনার কোনো ধারণা রয়েছে? নিউজিল্যান্ডের এরিন নেলসনের করা একটি ফেসবুক পোস্ট এই সম্পর্কে একটা ধারণা দিতে পারে।

এরিন তার সঙ্গে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার বিবরণ দিয়েছিলেন তার ফেসবুক পেজে। সম্প্রতি ওই পোস্টে তিনি জানান, বিছানায় নিজের আইফোন ফাইভ ফোনটিকে রেখে রাতে ঘুমিয়ে পড়েছিলেন। 

পরের দিন সকালে যখন ঘুম ভাঙে দেখতে পান, মোবাইলের কভারটি ফেটে গেছে এবং ফোনের ভিতরের জিনিসপত্র বেরিয়ে এসে তার কোমরের নিচে লেগে রয়েছে। 
 
শুধু তা-ই নয়, কোমরের যে অংশে ফোনের ভিতরের উপাদান লেগেছে, সেই অংশে রীতিমতো গুরুতর কেমিক্যাল বার্ন হয়ে গেছে। চামড়া লাল হয়ে রীতিমতো জ্বালা যন্ত্রণায় কষ্ট পেতে হয়েছে এরিনকে।

এরিন দাবি করেছেন, তিনি তার আইফোনের জন্য যে কভারটি কিনেছিলেন সেটির জন্যই এই পরিণতি হয়েছে। তার অনুমান তিনি যে কভারটি কেনেন, তাতেই এমন কিছু রাসায়নিক দ্রব্য ছিল, যার সংস্পর্শে মোবাইলটি আসার পরে কোনও বিষাক্ত বিক্রিয়া ঘটে।

এই পোস্টের পরিপ্রেক্ষিতে ‘ফরএভার নিউ’ সংস্থার পক্ষ থেকে এরিনকে মেইল পাঠিয়ে এই বিষয়ে আরও তথ্য চাওয়া হয়। এরই মধ্যে এমা হিউজেস ডসন নামের এক তরুণী ফেসবুকে পোস্ট করে জানান, তিনিও এরিনের মতোই সেলফোন বিছানায় নিয়ে শুয়েছিলেন। 

পরের দিন সকালে আবিষ্কার করেন, তারও পায়ের একটি অংশ রাসায়নিক বিক্রিয়ায় পুড়ে গিয়েছে। তিনিও একই কোম্পানির তৈরি মোবাইল কভার ব্যবহার করছিলেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কভার যে কোম্পানিরই হোক না কেন, বিছানায় ফ্নে নিয়ে ঘুমনো সব সময়েই বিপজ্জনক। লন্ডনের ‘দা স্লিপ স্কুল’-এর বিশেষজ্ঞ ডাক্তার গাই মিডোজ জানিয়েছেন, রাতে বিছানায় স্মার্ট ফোন নিয়ে ঘুমানোর অভ্যেস নিদ্রাহীনতার কারণ হিসেবে কাজ করে। এ ছাড়াও মোবাইল থেকে রাতে এমন কিছু গ্যাস নির্গত হয়, যা স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর।