রাশিয়ার করোনা ভ্যাকসিন অনুমোদন দিলো মেক্সিকো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মেক্সিকো মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। কোভিড পর্যুদস্ত মেক্সিকো জরুরি ব্যবহারের জন্য এ অনুমোদন দেয়।
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী হুগো লোপেজ গ্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য এইমাত্র স্পুটনিক ভি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
ব্যাপকভাবে ক্লিনিক্যাল ট্রায়াল না চালানোয় রাশিয়ায় অনুমোদনের পর এ ভ্যাকসিন সমালোচনার মুখে পড়ে। কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেয়া ২০ হাজার জনের তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে মেডিক্যাল জার্নাল দ্য লেনসেট বলছে, এই ভ্যাকসিনের দুটি ডোজ করোনা প্রতিরোধে ৯০ শতাংশেরও বেশি কার্যকর।
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলার পর মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবারদর বলেছেন, মস্কো দুই কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহে সম্মত হয়েছে।
মেক্সিকোয় ১৮ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় এক লাখ ৬০ হাজার লোক। করোনায় মারা যাওয়া বিশ্বে এ সংখ্যা তৃতীয়।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছেন। এরপরই ব্রাজিলের স্থান।
মেক্সিকোয় গত ২৪ ডিসেম্বর ফাইজারের টিকা দেয়ার কাজ শুরু হয়। এরপর দেশটি অক্সফোর্ডের টিকা ব্যবহারেরও অনুমোদন দেয়।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








