রাশিয়ার বিজ্ঞান একাডেমি শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে
আপডেট: ১১:০১ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাশিয়ার একটি বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে।
রাশিয়ান একাডেমি অব সাইন্সের ইনস্টিটিউট অব অরিয়েন্টাল স্টাডিজ বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতৃবৃন্দের ওপর এ ধরনের বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে এই গ্রস্থটি প্রকাশ করবে। একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন একথা বলেন।
ড. নুমকিন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
ড. নুমকিন বলেছেন,তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে। এ প্রসঙ্গে তিনি জানান যে, রাশিয়ান একাডেমি ইতোমধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে।
বৈঠকের শুরুতে বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই মহান নেতার ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে আন্তরিক শোক প্রকাশ করেন। ড. নুমকিন ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরে তিনি একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন।
আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বুদ্ধিবৃত্তির জগতে এক সুঅংশীদার।
বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও দেশটির অবদানের কথা স্মরণ করেন।
বিভিন্ন খাতে বাংলাদেশের ব্যাপক সাফল্য প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রধান লক্ষ্য ছিল বিশেষ করে নারীদের অধিকার সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টিসহ সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা।
প্রধানমন্ত্রী এই অঞ্চলের নারী নেতৃত্বের বিকাশের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত কর্পোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় রাশিয়া দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











