ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫৪:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

রাশিয়ায় শ্বেত ভাল্লুকের উৎপাতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রাশিয়ার একটি প্রত্যন্ত রাজ্যে শ্বেত ভাল্লুকের আক্রমণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নোভায়া যেমালয়া দ্বীপের ওই এলাকায় বিগত কয়েক দিন ধরে অসংখ্য শ্বেত ভাল্লুক স্থানীয়দের ওপর আক্রমণ চালিয়ে আসছে। শুধু তাই নয় আবাসিক এবং সরকারি ভবনে এসে বসতি গেড়েছে এসব ভাল্লুক।

স্থানীয়রা জানায়, বেলুশা গুবায়র মূল বসতি সেখানে ৫২টি ভাল্লুক প্রতিনিয়ত গিয়ে উৎপাত চালায়। এতে করে মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটছে।   বাড়ি থেকে বের হচ্ছে না অনেকে।   সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকছে সবাই।     

দেশটির কর্মকর্তারা জানান, পুলিশ যেসব পেট্রোল বা সিগন্যাল ব্যবহার করে এসব ভাল্লুক তাড়িয়ে থাকে, তা থেকে ভীতি কেটে গেছে এসব প্রাণীর। ফলে এগুলো সামলাতে অন্য কোন ব্যবস্থা নেয়া দরকার। অন্য ব্যবস্থা কাজ না করলে বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় থাকা ভাল্লুকগুলোতে মেরে ফেলা ছাড়া আর কোন উপায় থাকবে না।   

প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর সাগরের বরফ গলে যাওয়ায় ওই অঞ্চলে থাকা শ্বেত ভাল্লুকগুলো তাদের শিকারের অভ্যাস পাল্টাতে জনবসতিতেই হানা দিচ্ছে।

-জেডসি