ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রাশিয়ায় তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে আট শিশু এবং এক শিক্ষক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মে) মস্কোর বার্তা সংস্থা মস্কো টাইমস এ তথ্য জানান।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। আহতের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এরমধ্যে একজনকে আটক করা হয়েছে। তার বয়স ১৭। অন্য একজন এখনও ভবনে রয়েছে। তবে তার বয়স কেমন হবে সেটা নিয়ে ধারণা দিতে পারেনি কেউ।

দেশটির শ্রম দিবস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজয়ের ৭৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের সরকারি ছুটির পর প্রথম কর্মদিবসে এ ঘটনা ঘটল।

-জেডসি