ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ এএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয় ফয়জুন্নেসা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয় ফয়জুন্নেসা।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয় ফয়জুন্নেসা।
সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান বলেন, ব্রাজিলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি এই সুযোগ কাজে লাগাতে  নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক-নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া,সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত)  ওয়াহিদুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।