ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহার, নেতানিয়াহুর স্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রীকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আল-আরাবিয়ার খবরে এমন তথ্য জানা গেছে।

অভিযোগ নিষ্পত্তির জন্য রোববার জেরুজালেমের মেজিস্ট্রেট আদালতে সারা নেতানিয়াহু দোষ স্বীকার করে জবানবন্দি দিলে তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

বিলাসি ভূরিভোজনে সরকারি তহবিল থেকে এক লাখ ডলার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয় জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রীকে তার বিরুদ্ধে তোলা অভিযোগের নিষ্পত্তিতে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

তার সরকারি বাসভবনে একজন পূর্ণকালীন বাবুর্চি রাখা হলেও রাষ্ট্রীয় অর্থ খরচ করে বিলাসবহুল রেস্তোরাঁয় ভূরিভোজনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গত বছর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও আস্থা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। স্বয়ং নেতানিয়াহুর বিরুদ্ধেও বেশ কয়েকটি দুর্নীতির মামলা চলমান রয়েছে।

-জেডসি