ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২:২১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রিকশাভ্যানে চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই কাটে তাঁর সময়। বাইরে কোথাও বের হলেও তাঁকে যেতে হয় বুলেটপ্রুফ গাড়িতে করে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে। কিন্তু এবার এসবের যেন বালাই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে যেন হারিয়ে গেলেন শৈশবের মধুর স্মৃতিবিজড়িত দিনগুলোতে।

একটি সাধারণ রিকশাভ্যানে করে সরকারপ্রধান ঘুরে বেড়ালেন কুয়াশামাখা গ্রামের পথে। বঙ্গবন্ধুকন্যার এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া মেলে। ছবিতে দেখা যায়, ভ্যানে প্রধানমন্ত্রীর পাশে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তাঁর বিদেশি স্ত্রী ও দুই সন্তানকে। সরকারিভাবে জানানো হয়েছে, গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের মানিকদহ আবাসিক এলাকায় সপ্তাহব্যাপী ১১তম জাতীয় রোভার মুট উদ্বোধন করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাংলাদেশ স্কাউটের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বিশেষ মোনাজাত করেন। রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক নিবাসে অবস্থান করেন। গাছগাছালি ঘেরা গাঁয়ের পথে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তাঁর এক নাতনিকে কোলে নিয়ে রিকশাভ্যানের সামনের দিকে বসেন। তাঁর পাশেরই বসেছেন রাদওয়ান। পেছনে রাদওয়ানের স্ত্রী আর আরেক মেয়ে। এক যুবক সেই ভ্যানটি চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর আশপাশে তাঁর নিরাপত্তারক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখা যাচ্ছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সম্মেলন শেষে তিনি ছোট বোন রেহানাকে নিয়ে দাভোসে বরফের মধ্যে ছবি তোলেন। সেই ছবিটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে ব্যাপক সাড়া ফেলে। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকশাভ্যানে চড়েন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এই বিভাগের জনপ্রিয়