ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১১:২৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

রিমান্ড শেষে নিপুণ রায়সহ ৭ জন কারাগারে

আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

রিমান্ড শেষে নিপুণ রায়সহ ৭ জনকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে মনোনয়ন ফরম কেনার সময় সংঘর্ষ, অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে রিমান্ড নেওয়া হয়েছিলো।

 

আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

 

পাঁচদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

 

আদালতে নিপুণের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরীসহ অন্য আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৫ নভেম্বর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

 

অন্য আসামিরা হলেন-ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন ও মোহসিন মিয়া।