রুশ বিমানের দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যাওয়ায় মস্কোর বিমানবন্দরে যাত্রীবাহী রুশ বিমানের জরুরি অবতরণের পরও বাঁচানো গেলো না ৪১ জনকে। বিমানটির ৭৮ জন যাত্রীর মধ্যে ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টার (স্থানীয় সময় রাত সাড়ে ১২টা) দিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এসব তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির বরাত দিয়ে সংস্থাটি বলছে, অগ্নিকাণ্ডে এরোফ্লোট এয়ার লাইনের বিমানটি বিধ্বস্তের ঘটনায় একজন নারী কর্মীসহ মোট ৪১ জনের মৃত্যু হয়েছে।
ওই একই কমিটির বরাত দিয়ে দ্যা গার্ডিয়ান, স্কাই নিউজ, দ্যা মস্কো টাইমস, বিবিসি আরও জানায়, নিহত ৪১ জনের মধ্যে দুজন শিশু রয়েছে।
এদিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লেজের অংশে আগুন-জ্বলা অবস্থায় দ্রুত অবতরণ করে বিমানটি। এরপর রানওয়েতে থাকা অবস্থাতেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
বিমানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আরও জানা যায়, সুখোই সুপারজেট-১০০ নামের একটি বিমান স্থানীয় সময় (৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই আগুন লাগায় ফের শেরেমিয়েতোবো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি জানায়, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে সমস্যা হয়েছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। তবে প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











