ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

রুয়ান্ডায় হামলায় নিহত ৮, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

রুয়ান্ডার উত্তরাঞ্চলে ভলকানোস ন্যাশনাল পার্কের কাছে গতরাতে বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে। পার্কটির কাছেই এ পার্বত্য এলাকা গেরিলাদের নিরাপদ আবাসস্থল হিসেবে সুপরিচিত।

ট্যুরিজম কর্মকর্তারা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তের কাছে মুসানজি জেলায় ওই হামলার পর পার্কটির সকল পর্যটক নিরাপদে ছিল।

এক মুখপাত্র বলেছেন, একটি সন্ত্রাসী গ্রুপ প্রচলিত অস্ত্র নিয়ে এ হামলা চালায়। তারা ৮ জনকে হত্যা করেছে। তাদের মধ্যে ৬ জনকে দেশীয় অস্ত্র এবং ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনী ওই এলাকার বাসিন্দাদের জন্য জরুরি সেবার ব্যবস্থা করেছে এবং ঘটনাটি তদন্ত করে পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

রুয়ান্ডান ডেভেলপমেন্ট বোর্ড এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে।

গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে রুয়ান্ডান বিদ্রোহীরা এই এলাকা লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে। সর্বশেষ বিদ্রোহীরা গত ডিসেম্বরে হামলা চালিয়ে ২ রুয়ান্ডান সৈন্যকে হত্যা করে।

এলাকাবাসী কঙ্গোর ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি কর্তৃক পরিচালিত রুয়ান্ডার বিদ্রোহী দলকে এই হামলার জন্য বারবার দায়ী করছে।