ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৯:৩৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

রূপান্তরকামী নারী বলেই করোনা পরীক্ষায় ‘না’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়।

অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়।

শুধুমাত্র রূপান্তরকামী নারী বলে তার করোনা পরীক্ষা করা হচ্ছে না- এমন অভিযোগ তুলেছেন ভারতের এক অধ্যাপক। পশ্চিমবঙ্গ নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরে লিখিত অভিযোগ করেছেন রাজ্যটির ‘ট্রান্সজেন্ডার ট্রান্সপারসন বোর্ড’-এর সহ-অধ্যক্ষ, ঢোলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার ডিজিটালের।

অভিযোগ অনুযায়ী, শনিবার মানবী বাঙুর হাসপাতালে গেলে তার স্বামীর করোনা পরীক্ষা করা হলেও তার পরীক্ষা সেই মুহূর্তে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

তিনি বলেন, ওরা ‘আমাকে মেন্টাল বলে তাড়িয়ে দিল। আমি ট্রান্স নারী। ফলে আমার করোনা পরীক্ষা হলো না। পুরো ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

মানবী জানান, ট্রান্সজেন্ডার কমিশনের সহ-অধ্যক্ষর পরিচয়পত্র দেখানোর পর পুলিশের সাহায্যে তিনি হাসপাতালের সুপারের ঘরে যান। সুপার হাসতাপালে থাকলেও তাকে জানানো হয়, তিনি অফিসে নেই।
 
বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর আনন্দবাজার ডিজিটালকে বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমার সহকারী সুপার মানবীর কাছে যান। জানতে চান, কার সম্পর্কে কী অভিযোগ। তার পরীক্ষা করিয়ে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু উনি বেরিয়ে চলে যান।’

মানবীকে সুপারের বক্তব্যের কথা জানালে তিনি বলেন, ‘ওই অপমানের পর, পাগল শোনার পর আমি আর ওখানে পরীক্ষা করাইনি। প্রতিবাদ না করে আমি মরব না। সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের মানুষজনের এই মানসিকতা? আমি কার্ড দেখিয়েও অপমানিত! সাধারণ মানুষ কোথায় যাবে?