রেকর্ড দাবদাহে স্পেনে পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
চলতি গ্রীষ্মে স্পেনের করডোবা প্রদেশের মনতরো শহরে তাপমাত্রা উঠেছে ৪৭.৩ ডিগ্রি। যা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে প্রচণ্ড তাপদাহে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা দেশটির এ সর্বোচ্চ তাপমাত্রা ছড়ানোর রেকর্ড করে।
অসহনীয় তাপমাত্রায় শারীরিক অসুস্থতায় সম্প্রতি দেশটির লা রিয়োখাতে ৮৬ বছরের একজন বৃদ্ধ, করডোবাতে ১৭ বছরের এক যুবক, ভাইয়াদলিদে ৯৩ বছরের বৃদ্ধ, লগরোনিও তে ৯০ বছরের নারী এবং খামারে গরমের মধ্যে কাজ করতে গিয়ে সেভিইয়াতে ৬৬ বছরের মধ্যবয়সী একজনের মৃত্যু হয়েছে।
বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক জাভিয়ের মার্টিন ভিড জানান, এর আগে ১৯৯৪ সালের ৪ জুলাই দেশটির মুরসিয়া শহরে সর্বোচ্চ ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার রেকর্ড ছিল। এবারের জুলাই মাসে তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়ে স্পেনের জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করছে। তিনি বলেন, মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার হয়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রার নেতিবাচক প্রভাবের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণত ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এ আইবেরিয়া উপদ্বীপ রাষ্ট্র স্পেনে মূলত জুলাই ও আগস্ট মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। মে মাস থেকে এ অঞ্চলে গরম পড়া শুরু করলেও এবার জুনের মাঝামাঝি সময় পর্যন্তও গরম আসেনি। এ সময় ফ্যানের পরিবর্তে রাতে ঘুমাতে গিয়ে পাতলা কাপড়ের কম্বল ব্যবহার করেছে মানুষজন। পরে জুলাই মাসে হঠাৎ করেই এ মাপমাত্রা বৃদ্ধির কারণে অনেকটা অপ্রস্তুত অবস্থায় গরমকে সহ্য করে নিচ্ছেন অধিবাসীরা। এ বছরের তীব্র গরমের প্রভাব স্পেনের করডোবা, সেভিইয়া, গ্রানাদা, তলেদো, মুরসিয়াতে সবচেয়ে বেশি।
এছাড়া দেশটির সবচেয়ে জনবহুল শহর রাজধানী মাদ্রিদে এ পর্যন্ত সর্বোচ্চ ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর বার্সেলোনাসহ কাতালোনিয়া অঙ্গরাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছড়িয়ে যাবে বলে সতর্কতা জারি করেছে আবহওয়া অধিদফতর।
এ প্রচণ্ড গরমের কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। সামারে পর্যটন নির্ভর ব্যবসায় জড়িত বাংলাদেশিরা তূলনামূলকভাবে কম বিক্রি করছেন বলে জানা গেছে। পর্যটক কম আসায় একই সময়ে আগের বছরের তুলনায় কম ব্যবসা হচ্ছে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











