ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২:১৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : পরিচালক (ইউনিট অ্যাফেয়ার্স)। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাস। আন্তর্জাতিক এনজিও/স্বেচ্ছাসেবামূলক/শিক্ষামূলক প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে পরিচালক, উপ-পরিচালক/পরামর্শক/মহা ব্যবস্থাপক/সমন্বয়কারী বা সমপদে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ৯০,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

পদের নাম : পরিচালক ( আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ)। পদের সংখ্যা : ১। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাস। সাংবাদিকতা/ আন্তর্জাতিক সম্পর্ক/ যোগাযোগ বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

স্থানীয় অথবা আন্তর্জাতিক এনজিও/ স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে পরিচালক/ উপ-পরিচালক/ পরামর্শক/ মহা ব্যবস্থাপক/ সমন্বয়কারী বা সমপদে আন্তর্জাতিক সম্পর্ক/যোগাযোগ সাংবাদিকতা বিভাগে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ৯০,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন পত্র পাঠাতে হবে পরিচালক, মানবসম্পদ বিভাগ, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগ বাজার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা-১২১৭ বরাবর।

আবেদনের শেষ তারিখ : ৯ মে, ২০২২