রেডিও টুডে ও দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু এবং ২৮ জন আহত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।
এফআর টাওয়ারের পাশেই আহমেদ টাওয়ার। সেখানে রয়েছে বেসরকারি টিভি চ্যানেল দুরন্ত টিভির অফিস। এছাড়াও রয়েছে রেডিও টুডের অফিস। অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে সেখানেও।
এফআর টাওয়ারের আগুন ভয়াবহ রূপ ধারণ করলে আশপাশের সব দালান থেকে নেমে যান লোকজন। দুরন্ত টিভির কর্মীরাও প্রাণ বাঁচাতে নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। বাধ্য হয়েই চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে চারদিকে অবস্থা খুবই ভয়াবহ। আমাদের পাশের বিল্ডিংয়েই আগুন। আমাদের বিল্ডিংয়েও একটু আঁচ লেগেছে। প্রচুর ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। তাই সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সম্প্রচার শুরু হবে।’
এদিকে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২০টি ইউনিট। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। একটি হেলিকপ্টারকেও আগুন লাগা ভবনটির উপরে চক্কর দিতে দেখা গেছে।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



