রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) রোগী দেখতে এসে হাসপাতালের নতুন ভবন থেকে কাজী ফুজাইল (৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে মামার সঙ্গে রোগী দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে পরিবার।
এ বিষয়ে শিশুটির মামা নাজমুল হাসান আরিফ জানান, বিকেলে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থানকালে হঠাৎ করেই তার ভাগনা ফুজাইল নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুটির বাবা কাজি মাঝহারুল ইসলাম জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল ও শাহবাগ এলাকায় মাইকিং করা হলেও রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ৯টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে বলা হয়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফিরে পেতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে হবে। শিশুটির বাড়ি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা নামাপাড়া এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ঢামেক হাসপাতাল থেকে শিশু নিখোঁজের ঘটনাটি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।”
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল




