রোদে ঘুরলেও পুড়ে কালচে হবে না ত্বক
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এই গরমে বাইরে বের হলে ত্বক রক্ষা করা খুবই কঠিন। রোদে ত্বকে ট্যান তো ফেলেই, একইসঙ্গে হতে পারে সানবার্ন। এই সমস্যার অন্যতম সমাধান হতে পারে সানস্ক্রিন। তার সঙ্গে আরও কিছু নিয়ম মেনে চললেই মিলবে উপকার।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের জন্যে খুবই ক্ষতিকর। নষ্ট হয় ত্বকের জেল্লা। সেই সঙ্গে ত্বকে পড়তে পারে ট্যান। আর এসব ক্ষতিকর প্রভাবকে রুখে দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিৎ।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ভারতীয় ত্বক-রোগ বিশেষজ্ঞ ডা. অপরাজিতা লাম্বা এই বিষয়ে দিয়েছেন সহজ সমাধান। ট্যান থেকে ত্বকে বাঁচানোর ৩টি উপায় জানিয়েছেন।
আসুন জেনে নিই যে ভাবে ত্বক ভালো রাখা যায়-
১। সকালে উঠে মুখ ক্লিনজিং করার পরে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। এক্ষেত্রে মুখে লাগাতে হবে ভিটামিন সি সিরাম। সেই সঙ্গে ব্যবহার করুন অ্যাস্টাক্স্যানথিনও। এই দুইয়ের মেলবন্ধনে ত্বকের উপর তৈরি হবে বাড়তি সুরক্ষাস্তর। ফলে রোদ আপনার ত্বকের ক্ষতি করতে পারবে না।
২। প্রখর রোদ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন এসপিএফ ৫০ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ। প্রতিদিন বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে। শুধু মুখে নয়, হাতে ও গলায় লাগিয়ে নিন। তারপরেই বাইরে পা রাখুন। এই সময় ফুল স্লিভ পোশাক পরতে পারলে ভালো। যতটা ঢাকা পোশাক পরবেন, ততই সানট্যান রুখে দিতে পারবেন।
২। শুধু দিনে নয়, রাতেও করুন ত্বকের যত্ন। আপনি যদি দিনে দুবার ত্বকের খাতির না করেন, তাহলে সেই বা সুস্থ থাকবে কী ভাবে? তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজারের সঙ্গে গ্লাইসোলিক অ্যাসিড মিশিয়ে মুখে মাখুন। তাতেই মিলবে উপকার।
তাপপ্রবাহের এই সময় কিছু নিয়ম মেনে চলা উচিৎ। যেমন, বাইরে বের হলে ফুল স্লিভ পোশাক পরুন। সেই সঙ্গে ব্যবহার করতে হবে সানগ্লাস। ক্যাপ বা ছাতা নিতে একদম ভুল করা যাবে না। আর পর্যাপ্ত পানি পান করুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






