রোবট অলিম্পিয়াডে ১৩টি পদক পেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণ, দুটি রূপা, দুটি ব্রোঞ্জসহ আটটি কারিগরি পদক পেয়েছে বাংলাদেশ দল। এবারের অলিম্পিয়াডে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেয় ১৪ জন। ২০১৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।
গত ১২ থেকে ১৫ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোমবার বিজয়ীদের এ পদক দেয়া হয়।
প্রতিযোগিতায় রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন অ্যাফিসিয়েনাদোস দলের সদস্য মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা। জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ ও শবনম খান পেয়েছেন রৌপ্য পদক। ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রৌপ্য পদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম। রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ পদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম এবং রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ।
কারিগরি পদক যারা পেয়েছেন- ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান, কাজী মোস্তাহিদ ও আবরার শহীদ, জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান, এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী, রোবট ইন মুভি চ্যালেঞ্জ গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী ও আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে জিরোথ দলের নুসাইবা তাজরিন ও মার্জিয়া আফিফা, এফপিভি রেসিং সিমুলেটর বিভাগে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং বিভাগে মো. ওমর করিম, কার্ট রোলিং বিভাগে মো. ওমর করিম ও রোবট গ্যাদারিং বিভাগে মো. ওমর করিম।
জানা গেছে, গত বছর অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পঞ্চম জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে জাতীয় পর্ব আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











