ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৪:৩৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

এছাড়া দেশে চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা’ দেশের জনগণের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন।

এদিকে প্রতি উপজেলা থেকে অন্তত দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

এদিকে দেশে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও দুজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন কেউ মারা যাননি বলেও জানান ডা. মো. হাবিবুর রহমান।

-জেডসি