ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৪:২৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ -প্যাট্রিসিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৫ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

রোহিঙ্গা ইস্যুতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যাল্ড।


আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।


বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা বিষয়ে কমনওয়েলথের ভূমিকা সম্পর্কে মহাসচিব বলেন, বাংলাদেশ নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাদের থাকার ব্যবস্থা করেছে এজন্য ধন্যবাদ জানাই। এই ইস্যুতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে।

 

কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, বৈঠকে বাংলাদেশের নারী-শিশুর উন্নয়ন, যুব উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে উঠতে পারে। 

 
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমরা দুইজনই একমত হয়েছি, কমনওয়েলথের ৫৩টা দেশ একসাথে কথা বললে পৃথিবীতে আমরা একটা শক্ত অবস্থান নিতে পারবো। সেটা নিয়ে আলাপ-আলোচনা করেছি। আমাদের বিচার বিভাগ নিয়ে আলাপ-আলোচনা করেছি।

 

মন্ত্রী আরো বলেন, তিনি আমাদের দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট। এছাড়া সাম্প্রতিক ঘটনা নিয়েও আলাপ-আলোচনা করেছি। আইনের বিস্তার লাভ, ডিজিটাইজেসন সহ সবকিছু নিয়ে আলাপ-আলোচনা করেছি।