রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কানাডা : মেরি ক্লাউড
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২১ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি ক্লাউড বলেছেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাদের রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।
আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ সফররত কানাডার মন্ত্রী মেরি ক্লাউড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আমাদের রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা অব্যাহত রাখবো।’
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম কানাডার মন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা বলেন।
বৈঠকে কানাডার মন্ত্রী বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলাপ-আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে রয়েছেন এবং আলাপ-আলোচনা চলছে।’
মেরি ক্লাউড বলেন, ‘তিনি আজ কক্সবাজারে অনেকগুলো রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।’ তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতাও প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন।
বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে শিশু এবং নারীরাই সবচেয়ে দুর্দশাগস্ত বলে তিনি উল্লেখ করেন।
কানাডার মন্ত্রী এ সময় লাখো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের কক্সবাজার থেকে একটি দ্বীপে স্থানান্তর করা হবে।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের পরই রেজিস্ট্রেশন করা হচ্ছে। তাদের পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ৬ লাখ ২৫ হাজার ১১৫ জন রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
প্রেস সচিব বলেন, কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত পলাতক খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনই প্রিফোনটেইনি এ সময় উপস্থিত ছিলেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











