রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া না দেয়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া না দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘোষণার প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের প্রতি এ আহ্বান জানায়।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শরণার্থীদের সুরক্ষা দেয়ার কথা কর্তৃপক্ষের, তার বদলে এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যা শরণার্থীদের মৌলিক অধিকার ও মানবিক প্রয়োজনকে উপেক্ষা করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অবমাননা করে।
সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেন, মিয়ানমারে ভয়াবহ নৃশংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন মনে হচ্ছে ওই আশ্রয় শিবিরকে একটি মুক্ত বন্দিশিবির বানানো হচ্ছে।
গত ৪ সেপ্টেম্বর প্রতিরক্ষা বিষয়ক বাংলাদেশে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির এক সুপারিশে কাঁটাতারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কমিটির দাবি নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। অপরদিকে হিউম্যান রাইটস ওয়াচের দাবি শরণার্থীদের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে তাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










