ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৭:০৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট পরিদর্শনে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট দেখতে যাচ্ছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ মঙ্গলবার সকাল ৯টায় ওই আশ্রয়কেন্দ্র দেখতে রওনা হয়েছেন তিনি।

 

টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, ট্রানজিট পয়েন্ট পরিদর্শনের জন্য প্রিয়াঙ্কা চোপড়া সকালে রওনা দিয়েছেন। তিনি দুপুর সাড়ে ১২টায় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

 

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল সকালে ঢাকায় আসেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী । ঢাকায় তিন ঘণ্টা অবস্থানের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রিয়াঙ্কা।