রোহিঙ্গা পুনর্বাসনে আলোচনা করতে ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
চারদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। তার সফরে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা হবে।
রোববার (৪ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে এই মার্কিন মন্ত্রীর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে নাম-পরিচয়ের বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনে রাজি হওয়া অর্ধশতাধিক রোহিঙ্গার একটি তালিকা সম্প্রতি ঢাকাকে দিয়েছে ওয়াশিংটন। কিভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন করা যায়, সে বিষয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসন মন্ত্রীর এ সফর।
তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নেওয়ার বিষয়টি তাদের প্রথম অগ্রাধিকার। নারীদের মধ্যে যারা রাখাইনে সম্ভ্রম হারিয়েছে এবং যাদের পরিবার বলতে এখানে তেমন কেউ নেই, তাদেরকে পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র।
জানা গেছে, সোমবার (৫ ডিসেম্বর) রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জুলিয়েটা। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। পরদিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর।
সফরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা। এছাড়া তিনি শরণার্থী নিয়ে কাজ করা জাতিসংঘের অধীন এনজিও সংস্থাগুলোর আঞ্চলিক প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গেও মতবিনিময় করবেন।
কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসন বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা ইস্যুর বাহিরে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবের বিষয়টি তুলবেন।
সম্প্রতি রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দেন। তবে সেই ঘোষণায় কত সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











