রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৩ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে সেদেশে প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করি জানান, জাতিসংঘ মহাসচিব গতকাল রাত ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তার সাথে প্রায় ১২ মিনিট কথা বলেন।
প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।
তিনি জাতিসংঘ মহাসচিবকে জানান, সরকার আসন্ন বর্ষা মৌসুমে অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরে উদ্যোগ নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আসার এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত মিয়ানমারের চুক্তি দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন।
১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।
রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে উল্লেখ করে এ চুক্তি বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন শেখ হাসিনা।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







