রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ান : প্রিয়াঙ্কা চোপড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৯ এএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
কক্সবাজারের অবস্থানরত রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বলিউড ও হলিউডের এ সময়ের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে এসে অাজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শরণার্থী শিশুদের দায়িত্ব পুরো পৃথিবীকে নিতে হবে। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নাই। তারা বড় অসহায় এবং মানসিকভাবে দুর্বল। আপনার হৃদয় খুলে দিন। মনে সহমর্মিতা আনুন। নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন। তাদের পাশে দাঁড়ান।
জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সোমবার বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা। গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বোঝার চেষ্টা করেন তাদের বাস্তবতা, তাদের সঙ্কট।
শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, এসব শিশুদের বয়স ৫-৬ বছরের বেশি নয়। তারা মাথার উপরে রকেট লঞ্চার ও পায়ের তলায় মাইন দেখেছে। তারা সেটা মনে রেখেছে এবং খাতায় এঁকেছে।
সীমান্ত উন্মুক্ত করে দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, তাদের প্রতি মানবিকতা প্রদর্শণ করে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে। যে মানবিকতা সারা বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমন বক্তব্য রাখেন।
চারদিনের সফর শেষে আজ রাতেই প্রিয়াঙ্কা চোপড়া দেশে ফিরে যাবেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











