ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৭:০২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রোহিঙ্গা শিশুদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৯ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ সফররত বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, অামাদের সহযোগীতাই পারে রোহিঙ্গা শিশুদের জীবন রক্ষা করতে। আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে তাদের জীবনকে পাল্টে দিতে কাজ করি। চলুন আমরা তাদের পাশে থাকি। তাদের ধুসর স্বপ্নকে রঙ্গিন করে তুলি।

কক্সবাজারের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত জনতার উদ্দেশ্যে একথা বলেন তিনি। আজ বুধবার তৃতীয় দিনের মত রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া।

গত তিনদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৫টি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তারকা বলেন, বাকি জীবন ফেলে আসা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে রোহিঙ্গা শিশুদের। শারীরিক ও মানসিকভাবে তারা সব সময় দুর্বল থাকবে। অনেক রোহিঙ্গা শিশু বেড়ে উঠবে ভয় নিয়েই। তাদের জীবন ফ্যাকাসে। অাসুন আমরা তাদের পাশে দাড়াই।

কথাগুলো বলার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে ওঠেন। তার চোখ ভরে ওঠে জলে। এসব কথা তিনি ইউনিসেফের ফেসবুক ভেরিফায়েড পেজেও বলেন।

রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কাইউনিসেফ সূত্র জানায়, ইনানীর রয়েল টিউলিপ থেকে ৫৮ কিলোমিটার দূরের জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বুধবার সকালে তৃতীয় দিনের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শন শুরু করেন তিনি। সেখানে শিশুদের সঙ্গে হাসি-ঠাট্টা, গল্প আর খেলাধুলায় মাতেন সাড়ে ১২টা পর্যন্ত।

ওইসময় তিনি তাদের দুঃখের কথা, সুখের কথা শোনেন। তাদের মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টাও করেন বলিউডের এ অভিনেত্রী। পরে যান বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালীর শিশুদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সময় কাটিয়েছেন। এরপর তিনি ফিরে আসেন হোটেল রয়েল টিউলিপে।

কক্সবাজারের পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, তৃতীয় দিনের সফর শেষ। বৃহস্পতিবার (২৪ মে) সকালে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখান থেকে তিনি প্রায় ১৫ মিনিটের জন্য ফেসবুক লাইভে আসবেন। পরে তিনি কক্সবাজার ছাড়বেন।

অাগামীকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বসবেন প্রিয়াঙ্কা। কালই মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে তার।