ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:১২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান দরকার : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান হওয়া দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমস্যার টেকসই সমাধানে এগিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার ঢাকায় দুই দিনব্যাপী মানবাধিকার কনফারেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রমোটিং ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি’ শীর্ষক এই কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সমতা ও দারিদ্র্য বিমোচন খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া কর্মসংস্থান, দক্ষতা, জেন্ডার, নারীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা—এ সকল বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এর জন্য সমতা ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। নজর দিতে হবে তরুণ প্রজন্মের দিকে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মানবাধিকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার মানবাধিকার কনফারেন্সের সমাপনী দিন।