ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:০৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

‘রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার পেছনে নির্বাচন অফিসের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে এই বিষয়ে বৈঠক করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কবিতা খানম বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন হওয়া কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। যেসব রোহিঙ্গা আগে এসেছে তাদের মধ্য থেকে অনেকে ভুয়া নাম, ঠিকানা ব্যবহার করে ভোটার হতে পারে।

সম্প্রতি রোহিঙ্গাদের নাম নির্বাচন কমিশনের সার্ভারে থাকার বিষয়ে দুদকের তদন্তে নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীদের জড়িত থাকার নাম এলেও নির্বাচন কমিশনের নিজস্ব তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ৪৬ জন রোহিঙ্গার তথ্য আমরা ইসি উদ্ধার করেছি। তবে তারা কোন কার্ড পাইনি। এদের আলাদা করে ফেলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। যাদের (রোহিঙ্গা) বায়োমেট্রিক আছে তারা কোন ভাবে ভোটার তালিকায় আসতে পারবে না।

নির্বাচন কমিশনের নিজস্ব তদন্ত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি যেসব পাসপোর্ট ধরা পড়ছে, ভুয়া জাতীয় পরিচয়পত্র বের করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এর সঙ্গে কমিশনের কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-জেডসি