ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রোহিঙ্গাদের জন্য ১৫ লাখ ডলার দেবে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু সদস্য। পুরোনো ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু সদস্য। পুরোনো ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ লাখ ডলার মানবিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সিওং দো আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। বাসস জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে এই মানবিক সহায়তার দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যান সিওং দো।

কোরিয়ান দূতাবাসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সহায়তা রাখাইনে সন্ত্রাসের শিকার হওয়া শরণার্থীদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে বলে আশা করে দেশটি।  এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের পর বাংলাদেশে আশ্রয় নিতে রোহিঙ্গাদের যে ঢল নেমেছে তাতে দক্ষিণ কোরিয়া গভীরভারে উদ্বিগ্ন বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত।

এসব শরণার্থীর আন্তর্জাতিক যেকোনো সমর্থন দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে থাকবে বলে ওই সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সংকট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ সহযোগিতা করে যাবে এবং এই সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এই বিভাগের জনপ্রিয়