রোহিঙ্গাদের নিয়ে ক্যামেরনের কাছে সূচির মিথ্যাচার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বাঁ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে আলাপে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিভিন্ন ঘটনা ও স্মৃতি নিয়ে গত বৃহস্পতিবার একটি বই প্রকাশ করেছেন ক্যামেরন। খবর নিউজউইক।
‘ফর দ্য রেকর্ড’ নামক বইটিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সু চির সঙ্গে তার আলাপও তুলে ধরেছেন। যেখানে রোহিঙ্গারা বার্মিজ নয় বলে দাবি করেছেন মিয়ানমারের নেত্রী।
১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সু চির সঙ্গে প্রথম আলাপ তুলে ধরে ক্যামেরন বইতে লেখেন, ‘আমি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সাথে বৈঠক করি। তিনি শিগগিরই প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। ১৫ বছরের গৃহবন্দীত্ব থেকে সত্যিকার গণতন্ত্রের পথে যাত্রা, তার এ দারুণ গল্প নিয়েই আমরা কথা বলেছি।’
কিন্তু মাত্র এক বছর পরেই ক্যামেরন যখন সু চির সাথে লন্ডনে সাক্ষাৎ করেন তখন দেশটির অবস্থা, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সু চির অবস্থান নিয়ে স্মৃতিকথায় বিরক্তি প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘কিন্তু ২০১৩ সালের অক্টোবরে সু চি যখন লন্ডন সফরে আসেন, সবার চোখ তখন রোহিঙ্গা মুসলিমদের ওপর। তাদের নিজ বাসস্থান থেকে তাড়িয়ে দিচ্ছিল বৌদ্ধ রাখাইনরা। ধর্ষণ, হত্যা, জাতিগত নিধনসহ অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, বিশ্ব সব দেখছে। তিনি উত্তর দিলেন, তারা আসলে বার্মিজ নয়, তারা বাংলাদেশি।’
রোহিঙ্গাদের নিয়ে এ বক্তব্য এমন সময় এল যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে হওয়া সহিংসতার দিকে মিয়ানমার সরকার নজর দিচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার গণহত্যার তদন্ত ও এতে জড়িত অপরাধীদের শাস্তি কার্যকর করতে ব্যর্থ হয়েছে।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










