রোহিঙ্গাদের প্রবেশদ্বার ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৮ এএম, ২৩ মে ২০১৮ বুধবার
স্বনামধন্য বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে গিয়েছিলেন। রোহিঙ্গারা যে পথ দিয়ে বাংলাদেশে এসেছে সেই স্থানসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি।
জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রিয়াঙ্কা উখিয়ায় রয়েল টিউলিপ হোটেল থেকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শাহপরীরদ্বীপের হাড়িয়াখালী পৌঁছান। এসময় রোহিঙ্গারা বাংলাদেশে যে পথ দিয়ে অনুপ্রবেশ করেছে সেই ভাঙ্গারমুখ পরিদর্শন করে হেঁটে ঘুরে-ফিরে দেখেন তিনি।
এরপর স্থানীয় শিশুদের সাথে মিলিত হয়ে দোভাষীর মাধ্যমে তারা পড়াশুনা করে কিনা, স্বাভাবিক চলাফেরা ও খেলাধুলা করে কিনা বিভিন্ন বিষয় নিয়ে কৌশল বিনিময় করেন। পরে সেখান থেকে তিনি টেকনাফ-কক্সবাজার সড়ক পথে উখিয়া উপজেলার উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। গতকাল সোমবার বিকেলে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে যান প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে ইউনিসেফ পরিচালিত হাসপাতালে যান। রোহিঙ্গা শিবিরের শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তাদের স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে খোঁজ নেন।
বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী। গত বেশ কয়েক বছর ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন হলিউডজয়ী বলিউডের এই তারকা অভিনয়শিল্পী।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











