ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৫৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

র‌্যাবের দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকা থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, স্থানীয় ও র‌্যাবের পক্ষ থেকে এই বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি; কিন্তু এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানি না।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ জানান, তিন র‌্যাব সদস্য ও দুই নারী সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনার জন্য কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা যায়, ধরে নিয়ে যাওয়া র‌্যাব সদস্যরা র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর সদস্য।  খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। কিন্তু, এখনো এই বিষয়ে বিজিবি বা র‌্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্র বলছে, সোর্সরা তিন র‌্যাব সদস্যকে সাথে নিয়ে মাদক উদ্ধার করার জন্য সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এই সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

-জেডসি