ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:০২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়

র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার

র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ কে এম শহিদুর রহমান র‌্যাবের প্রধান হিসেবে ব্যারিস্টার হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হলেন। গত ২৯ মে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হারুন অর রশিদ।

র‌্যাবের বর্তমান মহাপরিচালক ব্যারিস্টার মো.হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে এবং ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।